২ অক্টোবর ২০১৬ - ০৫:৩৯

প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদ মানেই লাস্যময়ী কোনো নারীর নগ্ন বা অর্ধনগ্ন ছবি। কিন্তু ম্যাগাজিনটির রীতি ভেঙ্গে হিজাব পরে এবার মডেল হয়ে ইতিহাস গড়লেন এক মুসলিম নারী।

আবনা ডেস্ক: প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদ মানেই লাস্যময়ী কোনো নারীর নগ্ন বা অর্ধনগ্ন ছবি। কিন্তু ম্যাগাজিনটির রীতি ভেঙ্গে হিজাব পরে এবার মডেল হয়ে ইতিহাস গড়লেন এক মুসলিম নারী। খবর দ্যা ইনডিপেন্ডেন্টের।
নূর তাগৌরি নামে ওই নারী বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন শালিন এবং মার্জিতভাবেও নিজের সৌন্দর্য্য প্রকাশ করা যায়।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বসবাসকারী তাগৌরি পেশায় একজন সাংবাদিক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন টিভি চ্যানেলের প্রথম হিজাব পরা উপস্থাপিকা তিনি।
এ ব্যাপারে তিনি কোনো ধরণের সমালোচনা বা বিদ্বেষের শিকার হননি বলেও জানান।
প্রসঙ্গত, পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে হিজাব বিরোধী বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও সত্ত্বেও হিজাবধারী নারীদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে।#